জাতীয় যুব মেলার কেন্দ্রীয় আয়োজন স্থগিত, জেলা-উপজেলায় হবে মেলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় যুব মেলার কেন্দ্রীয় আয়োজন স্থগিত, জেলা-উপজেলায় হবে মেলা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



\ জাতীয় যুব মেলার কেন্দ্রীয় আয়োজন স্থগিত, জেলা-উপজেলায় হবে মেলা\ \

রাজধানীর শেরেবাংলানগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী জাতীয় যুব মেলার কেন্দ্রীয় আয়োজন স্থগিত করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে মেলাটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস থাকায় ওই স্থানে সব মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এ কারণে জাতীয় পর্যায়ের মেলাটিও আপাতত স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মেলা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন থেকে শুরু করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

মেলা স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। তবে চিঠিতে স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৩:০১:৪৪   ৯ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দুই মাসে ওয়াসার প্রকল্পে অগ্রগতি না হলে ব্যর্থ কর্মকর্তাদের অপসারণ
মামলার চাপ কমাতে ডিজিটাল বিচারব্যবস্থায় জোর দিচ্ছে সরকার: আইনমন্ত্রী
২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের ঘোষণা
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
নতুন সার্জেন্ট ও এসআইদের জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় যুব মেলার কেন্দ্রীয় আয়োজন স্থগিত, জেলা-উপজেলায় হবে মেলা
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী : মির্জা ফয়সল
মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ১০ উপায়
শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ