মামলার চাপ কমাতে ডিজিটাল বিচারব্যবস্থায় জোর দিচ্ছে সরকার: আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মামলার চাপ কমাতে ডিজিটাল বিচারব্যবস্থায় জোর দিচ্ছে সরকার: আইনমন্ত্রী
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



\ মামলার চাপ কমাতে ডিজিটাল বিচারব্যবস্থায় জোর দিচ্ছে সরকার: আইনমন্ত্রী\ \

ন্যায়বিচারকে মানুষের আস্থা ও ভরসার জায়গায় পরিণত করতে চান বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘দেশে ৪৬ লাখের ওপরে মামলা পেন্ডিং রয়েছে। এ বিশাল সংখ্যক মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকদের ওপর অমানবিক চাপ পড়ে। এ চাপ কমানোর জন্য আমরা কাজ করছি।
তিনি বলেন, ‘কোনো কোনো জায়গায় এমন অভিযোগ আছে, কেউ কেউ দুই-তিন ঘণ্টা কোর্ট করেন, সকাল ১১টায় আসেন, দেড়টা-দুটোর মধ্যে কাজ শেষ করে চলে যান। যদি এমন আয়েশি জুডিশিয়াল অফিসার কেউ থেকে থাকেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
মো. আসাদুজ্জামান বলেন, ‘ন্যায়বিচারের জায়গাটাকে যদি সত্যিকার অর্থে মানুষের আস্থা ও ভরসার জায়গায় পরিণত করতে হয়, তাহলে আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল সেক্টর। এআইকে মোকাবিলা করতে হলে, ডিজিটাল সেক্টরে আমাদের আরও বেশি পারদর্শী হতে হবে।
‘বিশেষ করে আমাদের তরুণ বিচারকরা অনেক বেশি স্মার্ট। আমি বিশ্বাস করি, তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং এআইকে সামনে নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই ই-বেইল বন্ড চালু করেছি এবং এটার সুফল জনগণ পাওয়া শুরু করেছে। আমাদের একটা আইন আছে, সেটা হলো ডিজিটালি সাক্ষ্য নেওয়া এবং ডিজিটালি হাজিরা দেওয়া। আমরা চিন্তা করছি, এটাকেও কীভাবে ডিজিটালি আনা যায়।
ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো কোনো আসামির ক্ষেত্রে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘ওনারা হাজিরা দেবেন, ধার্য তারিখে কারাগারে থাকবেন। ওখান থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে হাজির করে কনফার্ম করছেন, আদালত তার ডিজিটাল হাজিরা কনফার্ম করে নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:৩৩   ৪১ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দুই মাসে ওয়াসার প্রকল্পে অগ্রগতি না হলে ব্যর্থ কর্মকর্তাদের অপসারণ
মামলার চাপ কমাতে ডিজিটাল বিচারব্যবস্থায় জোর দিচ্ছে সরকার: আইনমন্ত্রী
২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের ঘোষণা
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
নতুন সার্জেন্ট ও এসআইদের জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় যুব মেলার কেন্দ্রীয় আয়োজন স্থগিত, জেলা-উপজেলায় হবে মেলা
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী : মির্জা ফয়সল
মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ১০ উপায়
শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ