সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক,
উপজেলাউপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।

এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবেরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের বিস্তার রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ এবং সংঘর্ষ এড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৪৮   ২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দুই মাসে ওয়াসার প্রকল্পে অগ্রগতি না হলে ব্যর্থ কর্মকর্তাদের অপসারণ
মামলার চাপ কমাতে ডিজিটাল বিচারব্যবস্থায় জোর দিচ্ছে সরকার: আইনমন্ত্রী
২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের ঘোষণা
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
নতুন সার্জেন্ট ও এসআইদের জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় যুব মেলার কেন্দ্রীয় আয়োজন স্থগিত, জেলা-উপজেলায় হবে মেলা
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী : মির্জা ফয়সল
মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের ১০ উপায়
শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ