পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত

পটুয়াখালীর ইটবাড়িয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি বেইস অগ্রযাত্রায় প্রথমবারের মতো আয়োজিত ৫ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স আজ শেষ হয়েছে। নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনা এবং মানব পাচার প্রতিরোধে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে ৭টি দেশের ৮ জন বিদেশি প্রশিক্ষণার্থী অংশ নেন।

বৃহস্পতিবার সকালে বিসিজি বেইস অগ্রযাত্রায় ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ২৫ অক্টোবর শুরু হওয়া প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ নৌবাহিনীর ২ জন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ২জনসহ মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ে সফলভাবে কোর্স সম্পন্ন করেন।

প্রশিক্ষণে অংশ নেয়া ৭ দেশ হলো শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি’র বক্তব্যে মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা, মানবিক সহায়তা প্রদান এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, মানব পাচার, অবৈধ অভিবাসন ও আন্তদেশীয় সামুদ্রিক অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, তথ্য আদান-প্রদান এবং যৌথভাবে অপরাধ দমনের সক্ষমতা বাড়বে।

সিনিয়র সচিব প্রশিক্ষণটি সফলভাবে আয়োজনের জন্য কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষতা ও সক্ষমতার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে ভবিষ্যতেও দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা

জোরদারে এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:২০   ৮ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?
জাপানে কর্মসংস্থানে তরুণদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ
মেরিন একাডেমিতে ভর্তির যোগ্যতায় কোনো আপস নয় : নৌপরিবহন সচিব
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ