![]()
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬৪২ বোতল ফেয়ারড্রিল ও একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় রূপগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) অজয় কুমারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রূপগঞ্জ থানাধীন রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকার প্রগতি স্কুলের পশ্চিম পাশে সেতুসংলগ্ন পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ শিমুল হোসেন (৩৬), পিতা মোঃ জামাল উদ্দিন ও মাতা মোছাঃ আয়শা বেগম; গ্রাম মনিগ্রাম, থানা বাঘা, জেলা রাজশাহী এবং মোঃ ইয়ামিন আলী (২১), পিতা আব্দুল লতিফ ও মাতা মোছাঃ আরিফা খাতুন; গ্রাম পার সাওতা বিনোদপুর, থানা বাঘা, জেলা রাজশাহী। এ সময় তাঁদের কাছ থেকে ৬৪২ বোতল ফেয়ারড্রিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭:২৩:১৯ ৪০ বার পঠিত #নারায়ণগঞ্জ জেলা পুলিশ #রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান #৬৪২ বোতল ফেয়ারড্রিল