রবিবার, ১ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার
রবিবার, ১ নভেম্বর ২০২৬



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ছিনতাইকৃত দুই লাখ টাকার বেশি মূল্যের মালামাল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনা ও গ্রেপ্তারের বিবরণ:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধার এবং ডাকাত-ছিনতাইকারী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলামের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম, পিপিএমের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ছিনতাইকৃত দুই লাখ টাকার বেশি মূল্যের মালামালসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়:

১। রিপন (৩৪), পিতা—আঃ লতিফ, মাতা—হোসনে আরা, সাং—মৌচাক লতা স্টোর, নিমাই কাশারী, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ।

২। মোঃ রাব্বি (৩০), পিতা—মৃত দৌলত মিয়া, মাতা—মোছাঃ রিনা বেগম, স্থায়ী ঠিকানা—জগতচর, থানা—কুলিয়ারচর, জেলা—কিশোরগঞ্জ। বর্তমান ঠিকানা—মৌচাক এলাচির বাসা, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ।

৩। হৃদয় চন্দ্র দাস (৩০), পিতা—মৃত রতন চন্দ্র দাস, মাতা—সজল রানী দাস, সাং—মিজমিজি চৌধুরীপাড়া, থানা—সিদ্ধিরগঞ্জ (ভাসমান)।

৪। মাসুম (২৯), পিতা—মোবারক হোসেন, মাতা—মরিয়ম বেগম, সাং—মিজমিজি মৌচাক স্ট্যান্ড, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ।

উদ্ধার করা আলামত:

১। দুটি ইসিজি মনিটর।

২। লিফটের যন্ত্রপাতি।

৩। মোট ২ লাখ ৪ হাজার ২৪০ টাকা মূল্যের মালামাল।

৪। একটি বার্মিজ চাকু।

৫। একটি ছোরা।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৩৩   ৩৯ বার পঠিত   #  #  #  #