সোমবার, ২ নভেম্বর ২০২৬

নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী মিনিবাস, আহত ১০-১২

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী মিনিবাস, আহত ১০-১২
সোমবার, ২ নভেম্বর ২০২৬



নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী মিনিবাস, আহত ১০-১২

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন ভোট অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে যাত্রীবাহী একটি মিনিবাস। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা ‘মালঞ্চ’মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ ও আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪৬   ৫৪ বার পঠিত