‎ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‎ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের সশ্রম কারাদণ্ড
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



‎ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৪) নামের এক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎ ‎​আজ রবিবার ০৮ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন, এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরে আসামীকে পুলিশ প্রহরায় কারাগারে নেয়া হয়।

‎ ‎​মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায় দণ্ডিত আসামি আরিফুল ইসলাম নগরকান্দা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দয়ারামপুর এলাকার একটি মসজিদের খন্ডকালীন ইমাম ও মক্তবের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি সকালে মক্তবে শিশুদের আরবি পড়াতেন।

‎ ‎​এজহারে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ অক্টোবর মুষলধারে বৃষ্টি হলে, সকালে আরবি পড়তে ভিকটিম শিশুটি একাই মক্তবে যায়। বৃষ্টির কারণে অন্য কোন শিশু মক্তবে যেতে পারেনি।

‎ ‎এ সময় শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে তার শরীরের বিভিন্ন অংশ টিপে দিতে বলে এবং কুপ্রস্তাব দেয়। শিশুটি এতে অস্বীকৃতি জানালে আসামি তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার পরনে প্যান্ট খুলতে বলে একপর্যায়ে শিশুটি জোর করে বলাৎকারের চেষ্টা করে। শিশুটি পানি খাওয়ার কথা বলে বাইরে বের হয়ে বাড়ি ফিরে এসে পরিবারকে ঘটনা জানায়।

‎ ‎পরে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আসামিকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

‎ ‎এ ঘটনা ওইদিনই শিশুটির মা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন।

‎ ‎নগরকান্দা থানায় সাব ইন্সপেক্টর শহিদুল ইসলাম তদন্ত করে আরিফুল ইসলাম কে একমাত্র আসামি করে আদালতে অভিযোগ দাখিল করে।

‎ ‎বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন। রায়ের বিষয় টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রাস্ট্রপক্ষ এই রায়ে খুশি, এতে করে ভবিষ্যতে সমাজে এ ধরনের ঘটনা কমে আসবে।

‎

বাংলাদেশ সময়: ১৪:৫৪:০৪   ২২ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দিতে সরকার এগোচ্ছে: অর্থমন্ত্রী
‎ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের সশ্রম কারাদণ্ড
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
বাংলাদেশকে বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
ম্যানসিটিকে হারিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত সব পদক্ষেপ নেবে সরকার - আইনমন্ত্রী
আতঙ্ক ছড়াতেই পরিকল্পিতভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি
৪০ বছর পর ‘রেলিগেশন জোনে’ ম্যানচেস্টার ইউনাইটেড
কালকিনিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ