ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা পরীক্ষায় ফি নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা পরীক্ষায় ফি নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা পরীক্ষায় ফি নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় কোনো ফি নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ‘চিকিৎসার জন্য ২টি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আশা করি, সন্ধ্যার আগে আরো ৩০ জনকে ছাড়পত্র দেওয়া হবে।’

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ড. এম এ মুহিত বলেন, এমন ঘটনা থেকে বাঁচতে আরো সচেতনতা দরকার। সামনে বার্ন চিকিৎসা সারা দেশে বিকেন্দ্রীকরণ করা হবে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ফলে ধোঁয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মধ্যে ৭৭ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৪ জনকে আইসিইউতে পাঠানো হয় এবং ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়। বাকি ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মাদরাসার শিক্ষক আজিজুর রহমান জানান, রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাদরাসার লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখান থেকেই সবাই অসুস্থ হয়ে পড়েন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:২১   ৩ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তারেক: রিজভী
সরকারি ও নাগরিক তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর
এলজিইডির কাজে গুণগতমান নিশ্চিতের নির্দেশ মীর শাহে আলমের
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
নির্ধারিত দামে এলপি গ্যাস নিশ্চিত করতে বাজার নজরদারি আরও জোরদার
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা পরীক্ষায় ফি নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনিয়ম পর্যালোচনায় সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ