ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুর এলাকায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় ২টি বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এতে আরও বলা হয়, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০০:৫২   ৩ বার পঠিত   #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মধুখালীতে দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ বিতরণ
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তারেক: রিজভী
সরকারি ও নাগরিক তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর
এলজিইডির কাজে গুণগতমান নিশ্চিতের নির্দেশ মীর শাহে আলমের
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
নির্ধারিত দামে এলপি গ্যাস নিশ্চিত করতে বাজার নজরদারি আরও জোরদার
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা পরীক্ষায় ফি নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ