এলজিইডির কাজে গুণগতমান নিশ্চিতের নির্দেশ মীর শাহে আলমের

প্রথম পাতা » ছবি গ্যালারী » এলজিইডির কাজে গুণগতমান নিশ্চিতের নির্দেশ মীর শাহে আলমের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



এলজিইডির কাজে গুণগতমান নিশ্চিতের নির্দেশ মীর শাহে আলমের

এলজিইডির অধীনে কোনো কাজে শিথিলতা দেখানো বা গুণগতমানের ক্ষেত্রে আপস করা যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, কাজের গুণগতমানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। মানুষের টাকায় মানুষের জন্য মানসম্মত ও ফলপ্রসূ উন্নয়ন নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, এলজিইডির অধীনে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন প্রকৌশলীদের সচেতন থাকতে হবে।

তিনি বলেন, নবীন প্রকৌশলীদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডির কাজে আরও গতি আসবে। তবে কোনো কাজে শিথিলতা দেখানো যাবে না। কাজের গুণগতমান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

এ সময় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পড়াশোনা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যও নবীন প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৪৩   ৩ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মধুখালীতে দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ বিতরণ
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তারেক: রিজভী
সরকারি ও নাগরিক তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর
এলজিইডির কাজে গুণগতমান নিশ্চিতের নির্দেশ মীর শাহে আলমের
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
নির্ধারিত দামে এলপি গ্যাস নিশ্চিত করতে বাজার নজরদারি আরও জোরদার
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা পরীক্ষায় ফি নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ