সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি :জামালপুরের সরিষাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. ইকবাল হাসান লতিফকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চর পলিশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত ইকবাল হাসান লতিফ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পলিশা গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে। তিনি পোগলদিঘা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগের একজন সক্রিয় সদস্য।

​পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি মাসে সরিষাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে (সংশোধনী ২০১৩) একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত পলাতক ও সন্দিগ্ধ আসামি ছিলেন ইকবাল হাসান লতিফ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মির্জা মো. বদরুল হাসান জানান, অভিযুক্ত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোগলদিঘা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদকের পাশাপাশি বর্তমানে যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে জড়িত। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

​তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি জামিনে মুক্ত হলে পুনরায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে, এমন আশঙ্কায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে তাকে আদালতে সোপর্দ করে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হাসান লতিফকে রাতে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:০৭   ৪ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মধুখালীতে দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ বিতরণ
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তারেক: রিজভী
সরকারি ও নাগরিক তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর
এলজিইডির কাজে গুণগতমান নিশ্চিতের নির্দেশ মীর শাহে আলমের
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
নির্ধারিত দামে এলপি গ্যাস নিশ্চিত করতে বাজার নজরদারি আরও জোরদার
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা পরীক্ষায় ফি নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ