সদরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



সদরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া

সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল মহড়া ও পথসভা করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সদরপুর থানা চত্বর সংলগ্ন প্রধান সড়ক, হাসপাতাল মোড়, কলেজ মোড়সহ কয়েকটি স্থানে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।

সন্ধ্যা ৬টার দিকে সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা সোহেল আমিনের নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে সদরপুর থানার সামনে পথসভা করেন তাঁরা।

একই সময়ে যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী মুন্সি ইশারত হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নুর নেতৃত্বে আরেকটি দল সদরপুর হাসপাতাল মোড়ে বিক্ষোভ করে। এর আগে মাগরিবের নামাজের আগে হাসানের নেতৃত্বে ছাত্রদলের একটি অংশ পৃথকভাবে কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে।

পথসভায় সোহেল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও সহিংস কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তাঁরা মাঠে রয়েছেন।
মুন্সি ইশারত হোসেনও আওয়ামী লীগের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং তাঁদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ, সদরপুর কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদ মৃধা, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:৩৯   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে: প্রতিমন্ত্রী
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী
সদরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
কপ ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ
সরিষাবাড়ীতে মাদকের ভয়াবহ বিস্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ