তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে : বিদ্যুৎমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে : বিদ্যুৎমন্ত্রী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে : বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক মেধাবী তরুণ রয়েছে। তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগাতে হবে। নিজেদের উদ্ভাবন দিয়েই স্বনির্ভর হওয়া সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক মেধাবী তরুণ রয়েছে। তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত সক্ষমতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ -এর রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এআইয়ের যেমন সুবিধা রয়েছে, তেমনি কিছু ঝুঁকিও আছে। বিশেষ করে বাংলাদেশের মতো জনবহুল ও উন্নয়নশীল দেশে এআইয়ের কারণে অনেক মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে উৎপাদনশীলতা বাড়ানো, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং উৎপাদনপ্রক্রিয়া উন্নত করতে এআই ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে দেশে ভেজালসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায়ও সহায়তা পাওয়া সম্ভব।

গবেষণা ও উন্নয়নে বাজেট বরাদ্দের ঘাটতির কথা উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশের সরকার, বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়গুলোতে গবেষণা ও উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেট থাকে না। ফলে গতানুগতিক উন্নয়নকাজ চললেও নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং দেশীয় ধারণা কাজে লাগানোর সুযোগ কম থাকে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়ের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এমনকি রাত ২টার সময়ও মন্ত্রীদের ফোন করে কাজের অগ্রগতি ও বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। আমরা যারা মন্ত্রী আছি, সব সময় সতর্ক থাকি। কারণ, তিনি আমাদের প্রত্যেকের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে নির্দেশনা পাঠান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, তিনি দেশীয় উৎপাদন ও কৃষির ওপর গুরুত্ব দিয়েছিলেন। তাঁর বিশ্বাস ছিল, দেশের মানুষের তৈরি পণ্যই সবচেয়ে ভালো। কৃষিকে অগ্রাধিকার দিয়ে তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছিলেন। একপর্যায়ে দেশ থেকে চাল বিদেশেও রপ্তানি হয়েছিল।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সোলার পাওয়ার ওয়াটার মাল্টি মনিটরিং সিস্টেম’ প্রকল্প উপস্থাপন করেন। সৌরবিদ্যুৎচালিত এ ব্যবস্থায় মাছ চাষের পুকুরের পানির গুণগত মান পর্যবেক্ষণ ও সমস্যা শনাক্ত করা যাবে। প্রকল্পটি তৈরি করেছেন সাহাবুদ্দিন সামস ও সাঈদী ইসলাম রিয়াদ।

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা ‘এম টু এম এগ্রোনা’ প্রকল্প প্রদর্শন করেন। এর মাধ্যমে ঘরে বসেই দূর থেকে জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। প্রকল্পটি তৈরি করেছেন সানজিদা পারভীন, তাইজুল ইসলাম ও শাহ নিয়ামত উল্লাহ।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ‘অ্যারোস্ট্রাইকার’ নামে একটি ড্রোন প্রকল্প উপস্থাপন করেন। তাদের দাবি, ড্রোনটি নজরদারি ও সম্ভাব্য আক্রমণের আগাম সংকেত দিতে সক্ষম। প্রকল্পটি তৈরি করেছেন রাফিউদ্দিন সোহাগ ও নাইমুর আলম আশিক।

এ ছাড়া খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেব সারথী তীর্থ একটি ক্ষেপণাস্ত্রভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৩৫   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান
তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে : বিদ্যুৎমন্ত্রী
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম অটোমেশনে: প্রতিমন্ত্রী
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী
সদরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ