কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছান তিনি। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।

সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করার কথাও রয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশ সময়: ১৬:২৬:২৯   ৯ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের
ফরিদপুরে ঘরে তৈরি কেকের ব্যবসায় শতাধিক নারী, স্বাবলম্বী হচ্ছেন রান্নাঘর থেকেই
নগরকান্দায় তথ্য সংগ্রহকালে দুই সাংবাদিকের ওপর হামলা,থানায় অভিযোগ
কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশগত শর্তে কোনো আপস নয়
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
কালকিনির হাসপাতাল রোডের বক্স কালভার্টে জমা পানি-আবর্জনায় এডিসের প্রজনন নিয়ে উদ্বেগ স্থানীয় বাসিন্দারা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ