জামালপুর ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুর ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



জামালপুর ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার ২ বছর মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

​গত ১০ নভেম্বর বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ. কে. এম. মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

​নবগঠিত এ কমিটিতে সভাপতি পদে প্রবীণ ও বিশিষ্ট ফটো সাংবাদিক শাহাবুল আকন্দ এবং সাধারণ সম্পাদক পদে তৌকির আহাম্মেদ হাসু নির্বাচিত হয়েছেন।

​কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি: ফরিদুল ইসলাম শেখ ফরিদ,​সহ-সভাপতি: মো. শহিদুল ইসলাম তুফান, যুগ্ম সাধারণ সম্পাদক: এম. কাওসার সৌরভ, অর্থ সম্পাদক: মৌ আক্তার, সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. নিশান, দপ্তর সম্পাদক: রাশেদুল হাসান নওশাদ, কার্যনির্বাহী সদস্য: সোহেল রানা (সদস্য-১) ও এন. এইচ. বাবু তালুকদার (সদস্য-২)।

​সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই নবগঠিত কমিটির মাধ্যমে জামালপুর জেলার ফটো সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি ফটো সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​এদিকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন এবং কমিটি অনুমোদনকারী কেন্দ্রীয় নেতৃত্বকে বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:২৩   ২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বর্জ্যকে সম্পদ, শক্তি ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে : জুবাইদা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত
জামালপুরে মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে আটক কিশোর
জামালপুর ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু
দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সালথায় হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের মিছিল-সমাবেশ
সরিষাবাড়ীতে ৭২ ঘণ্টায় যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার
বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল ২০২৬ পরীক্ষা-নিরীক্ষার নির্দেশসংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠকে প্রতিবেদন দ্রুত উপস্থাপনের সিদ্ধান্ত
‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ