![]()
জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার ২ বছর মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
গত ১০ নভেম্বর বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ. কে. এম. মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এ কমিটিতে সভাপতি পদে প্রবীণ ও বিশিষ্ট ফটো সাংবাদিক শাহাবুল আকন্দ এবং সাধারণ সম্পাদক পদে তৌকির আহাম্মেদ হাসু নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি: ফরিদুল ইসলাম শেখ ফরিদ,সহ-সভাপতি: মো. শহিদুল ইসলাম তুফান, যুগ্ম সাধারণ সম্পাদক: এম. কাওসার সৌরভ, অর্থ সম্পাদক: মৌ আক্তার, সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. নিশান, দপ্তর সম্পাদক: রাশেদুল হাসান নওশাদ, কার্যনির্বাহী সদস্য: সোহেল রানা (সদস্য-১) ও এন. এইচ. বাবু তালুকদার (সদস্য-২)।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই নবগঠিত কমিটির মাধ্যমে জামালপুর জেলার ফটো সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি ফটো সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন এবং কমিটি অনুমোদনকারী কেন্দ্রীয় নেতৃত্বকে বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ২৩:১৮:২৩ ৫ বার পঠিত