ভোক্তা অধিকার অধিদপ্তরের শুনানিতে অনুপস্থিত আজাদ মটরস, ব্যবহৃত মোটরসাইকেল বিক্রিতে তথ্য গোপনের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোক্তা অধিকার অধিদপ্তরের শুনানিতে অনুপস্থিত আজাদ মটরস, ব্যবহৃত মোটরসাইকেল বিক্রিতে তথ্য গোপনের অভিযোগ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



ভোক্তা অধিকার অধিদপ্তরের শুনানিতে অনুপস্থিত আজাদ মটরস, ব্যবহৃত মোটরসাইকেল বিক্রিতে তথ্য গোপনের অভিযোগ

রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে ব্যবহৃত (Yamaha FZS V3) মোটরসাইকেল বিক্রির সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন এবং পরবর্তী সময়ে যান্ত্রিক সমস্যার অভিযোগ উঠেছে আজাদ মটরস মামা ভাগ্নে শোরুমের বিরুদ্ধে। এ ঘটনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুর রহিম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৬ তারিখে কুষ্টিয়া মহাসড়কের গান্ধীমারা বাজার, কালুখালী, রাজবাড়ী এলাকার আজাদ মটরস মামা ভাগ্নে শোরুম থেকে একটি ব্যবহৃত Yamaha FZS V3 মোটরসাইকেল কেনেন আব্দুর রহিম। তাঁর অভিযোগ, মোটরসাইকেলটি কেনার সময় এটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল, আমদানির ধরন এবং সার্ভিস সুবিধা সম্পর্কে তাঁকে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

পরবর্তীতে মোটরসাইকেলটিতে ইঞ্জিন ও যান্ত্রিক সমস্যা দেখা দিলে তিনি শোরুমের সঙ্গে যোগাযোগ করেন। শোরুম থেকে রিং-পিস্টনের কাজ করে দেওয়া হলেও কিছুদিন পর আবারও সমস্যা দেখা দেয়। এরপর তিনি ইয়ামাহার সার্ভিস পয়েন্টে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, মোটরসাইকেলটি আনঅফিশিয়াল হওয়ায় সেখানে সার্ভিস দেওয়া সম্ভব নয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি, মোটরসাইকেলটির বিআরটিএ রেজিস্ট্রেশন থাকলেও বিক্রির সময় এর আনঅফিশিয়াল অবস্থার বিষয়টি তাঁকে জানানো হয়নি। এতে তিনি আর্থিক ও ভোগান্তির শিকার হয়েছেন।

এ ঘটনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করা হলে শুনানির জন্য ১১ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ২টা ৪৫ মিনিট নির্ধারণ করা হয়। শুনানির স্থান ছিল সহকারী পরিচালক (অঃ দাঃ), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাবেক জেলা তথ্য অফিস ভবনের তৃতীয় তলা, স্টেডিয়াম সংলগ্ন, অ্যাডভোকেট আবু হেনা সড়ক, সজ্জনকান্দা, রাজবাড়ী।

তবে অভিযোগকারীর দেওয়া তথ্য অনুযায়ী, নির্ধারিত শুনানির দিন অভিযুক্ত আজাদ মটরস মামা ভাগ্নে শোরুমের মালিকপক্ষের কেউ উপস্থিত হননি।

ভুক্তভোগী মোঃ আব্দুর রহিম অভিযোগটির সুষ্ঠু তদন্ত, বিক্রয়সংক্রান্ত কাগজপত্র যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাঁর ন্যায্য প্রতিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আজাদ মটরস মামা ভাগ্নে শোরুমের মালিকপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

ভোক্তাদের সচেতনতা: ব্যবহৃত মোটরসাইকেল কেনার আগে আমদানির ধরন, অফিসিয়াল বা আনঅফিশিয়াল অবস্থা, সার্ভিস সুবিধা, কাগজপত্র ও বিক্রয় রসিদ ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:০৩   ৩১ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ভোক্তা অধিকার অধিদপ্তরের শুনানিতে অনুপস্থিত আজাদ মটরস, ব্যবহৃত মোটরসাইকেল বিক্রিতে তথ্য গোপনের অভিযোগ
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
পঞ্চগড়ে নামল তাপমাত্রা ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলা
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ