শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

প্রথম পাতা » খুলনা » ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি; বরং তা আরও বেড়েছে। তারা এখনো গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভী। পরে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

রুহুল কবির রিজভী বলেন, ভারতে পালিয়ে অবস্থান করেও অনুচরদের মাধ্যমে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এর নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম।

তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হবেই।

কবর জিয়ারতের সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭:৩২:২০   ৭ বার পঠিত   #  #  #  #