ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক সহযোগিতা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে জাপান ও ভারত। সামরিক খাতের পাশাপাশি অস্ত্রশিল্পেও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দেশ দুটি। এ উদ্যোগের আওতায় ভবিষ্যতে যৌথ সামরিক মহড়ার সময় ভারতের ফায়ারিং রেঞ্জে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রশিক্ষণ নিতে পারবেন জাপানি সেনারা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাপানের রাজধানী টোকিওতে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ‘টু-প্লাস-টু’ নামে পরিচিত এ বৈঠকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেন।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা, প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করেছে ভারত ও জাপান। দেশ দুটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘কোয়াড’ জোটের সদস্য। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করা এ জোটের অন্যতম লক্ষ্য।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশ একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করতে চায়।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, প্রতিরক্ষা শিল্পে দুই দেশের সহযোগিতা ‘জাপানের সঙ্গে নকশা, ভারতে উৎপাদন’ (ডিজাইন উইথ জাপান, মেক ইন ইন্ডিয়া) নীতির আওতায় পরিচালিত হবে। এর মাধ্যমে জাপানের প্রযুক্তি ও নকশা ব্যবহার করে ভারতে সামরিক সরঞ্জাম উৎপাদনে সহযোগিতা বাড়ানো হবে।

দ্বীপরাষ্ট্র জাপানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত নিরাপদ স্থান নেই। এ কারণে দেশটি এমন প্রতিরক্ষা অংশীদার খুঁজছে, যাদের প্রশিক্ষণকেন্দ্রে জাপানি সেনারা সরাসরি গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলন করতে পারবেন। ক্ষেপণাস্ত্র ব্যবহারে দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এ বছর অস্ট্রেলিয়ার সঙ্গেও একই ধরনের একটি সমঝোতা করেছে জাপান।

চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা মোকাবিলায় জাপান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। এর অংশ হিসেবে চলতি বছর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে দেশটি। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় মোতায়েন করা ‘টাইপ-১২’ ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।

এদিকে নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশলের অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের পর থেকে অনুসরণ করা শান্তিবাদী নীতিতে পরিবর্তন এনেছে জাপান। একই সঙ্গে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে দেশটি।

বৃহস্পতিবারের বৈঠকে জাপান ও ভারতের চার মন্ত্রী প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। এ ছাড়া জাপানি নৌবাহিনীর ‘ইউনিকর্ন’ নামের রেডিও অ্যান্টেনা ভারতে হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন তাঁরা।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা, তথ্য আদান-প্রদান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, নৌযান নির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৪৯   ৪ বার পঠিত   #  #  #  #







আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ