সশস্ত্র বাহিনী দিবসে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সশস্ত্র বাহিনী দিবসে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



সশস্ত্র বাহিনী দিবসে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুর্মিটোলায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর শিখা অনির্বাণ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে যান। সেখান থেকে হেঁটে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানের স্থানে পৌঁছান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বাংলাদেশ সময়: ১৬:২৪:২৫   ৩ বার পঠিত   #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ার পরিকল্পনা সরকারের
জিয়াউর রহমানের হাতেই আধুনিক সেনাবাহিনীর ভিত্তি স্থাপিত হয়: রিজভী
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
২০২৮ সালের মধ্যে ছানিমুক্ত জেলা গড়ার লক্ষ্য সিরাজগঞ্জে
সশস্ত্র বাহিনী দিবসে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাজশাহীর ক্রীড়া ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে: ভূমিমন্ত্রী
আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধে সংবিধান সংশোধনের পক্ষে সরকার-বিরোধী দল
শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা : শিল্পমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ