২০২৮ সালের মধ্যে ছানিমুক্ত জেলা গড়ার লক্ষ্য সিরাজগঞ্জে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২০২৮ সালের মধ্যে ছানিমুক্ত জেলা গড়ার লক্ষ্য সিরাজগঞ্জে
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



২০২৮ সালের মধ্যে ছানিমুক্ত জেলা গড়ার লক্ষ্য সিরাজগঞ্জে

আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে জেলার দৃষ্টিহীন মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার চোখের ছানি অপারেশন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ শনিবার সিরাজগঞ্জে আয়োজিত এক বিশাল চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ড. এম এ মুহিত বলেন, ‘একটি জরিপে দেখা গেছে সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্য পূরণে আগামী দুই বছর প্রতি মাসে ২ হাজারের বেশি অপারেশন সম্পন্ন করা হবে।’

তিনি জানান, কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। পাশাপাশি ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা দেওয়া হবে।

ড. মুহিত আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে ছানিমুক্ত সিরাজগঞ্জ উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের ঘরে-ঘরে চোখের লেন্স ও চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাৎ।’

তিনি বলেন, বিগত সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি এবং জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করেছে।

সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ‘প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল’। কর্মসূচিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। উদ্বোধনের দিনই ক্যাম্পে প্রায় দেড় হাজার মানুষের চক্ষু পরীক্ষা করা হয়।

প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মেহবুব উল কাদির, জেলার সিভিল সার্জন মো. নুরুল আমিন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও এবং আন্তর্জাতিক চক্ষু স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের ক্লাস্টার ডিরেক্টর মোছাব্বির আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৩৪   ৩ বার পঠিত   #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ার পরিকল্পনা সরকারের
জিয়াউর রহমানের হাতেই আধুনিক সেনাবাহিনীর ভিত্তি স্থাপিত হয়: রিজভী
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
২০২৮ সালের মধ্যে ছানিমুক্ত জেলা গড়ার লক্ষ্য সিরাজগঞ্জে
সশস্ত্র বাহিনী দিবসে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাজশাহীর ক্রীড়া ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে: ভূমিমন্ত্রী
আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধে সংবিধান সংশোধনের পক্ষে সরকার-বিরোধী দল
শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা : শিল্পমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ