শনিবার, ২১ নভেম্বর ২০২৬

জিয়াউর রহমানের হাতেই আধুনিক সেনাবাহিনীর ভিত্তি স্থাপিত হয়: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জিয়াউর রহমানের হাতেই আধুনিক সেনাবাহিনীর ভিত্তি স্থাপিত হয়: রিজভী
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



জিয়াউর রহমানের হাতেই আধুনিক সেনাবাহিনীর ভিত্তি স্থাপিত হয়: রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সেনাবাহিনীকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পুত্র তারেক রহমান অবদান রেখে চলেছেন।

বহুদলীয় গণতন্ত্রের প্রতীক জিয়াউর রহমানই আধুনিক এই বাহিনীর ভিত্তি স্থাপন করেছিলেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, যারা দেশের সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান একসূত্রে গাঁথা।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর দেশের বহুদলীয় গণতন্ত্র, অসংখ্য সংবাদমাধ্যম এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণের অপরিসীম অবদান রয়েছে।

সমাবেশ শেষে শোভাযাত্রাটি বিজয়নগর থেকে শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৫০   ৯ বার পঠিত   #  #  #  #