মধুখালীতে ফেসবুক পেজে সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে ফেসবুক পেজে সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



মধুখালীতে ফেসবুক পেজে সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা বিএনপি’র কার্যালয়ে শুক্রবার রাতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন বাংলাদেশ এর সভাপতি কে.এম.রকিবুল ইসলাম রিপনের বিরুদ্ধে মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচারের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন বাংলাদেশএর সভাপতি কে.এম.রকিবুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘ ২৮ বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় অসংখ্য প্রতিক’লতা,মামলা,হামলা ও হয়রানির শিকার হয়েছি।

ফরিদপুর,রাজবাড়ি,ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে আমার নামে মামলা দেওয়া হয়েছিল। এমনকি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির সাবেক মহাসচিব বর্তমানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে আমাকেও আসামী করা হয়েছিল।
তিনি বলেন, একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে একর পর এক একপাক্ষিক ও উদ্দেশ্যে প্রণোদিত কথিত একজন সাংবাদিক পরিচালিত অনিবন্ধিত অনলাইন/ফেসবুেক পেজে মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট সংবাদ প্রচার করে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ করার চেষ্টা করছে। মহামান্য উচ্চ আদালতের জামিন সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভিডিও ধারন করে প্রচার করা হয়েছে। সেখানে আমার কোন বক্তব্য নেওয়া হয়নি। এসটিভি নামক অনিবন্ধিত ফেসবুক পেজ থেকে আমার বিরুদ্ধে আরও একটি মিথ্যা সংবাদ প্রচার করা হয়। সেখানে পারবিারিক বিরোধের জেরে দুই ভাইয়ের বিবাদ এবং পরবর্তী সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি সালিশের বিষয়টিকে আমাকে জড়িয়ে নেতিবাচক সংবাদ প্রচার করা হয়েছে। আমার কথা হলো- এটি ছিল একটি পারিবারিক বিরোধ। সেখানে উভয় পক্ষের কোন বক্তব্য, সালিশে উপস্থিত কোন ব্যক্তির বক্তব্য নেওয়া হয়নি। দুটি সংবাদেই পূর্ণাঙ্গ ঘটনা তুলে না ধরে প্রকৃত ঘটনা আড়াল করে ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।
তিনি বলেন, কোন অভিযোগ থাকলে তা প্রচার হতেই পারে কিন্তু অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়া উচিৎ বলে আমি মনে করি। এসটিভির সাংবাদিক পরিচয়দানকারী রাকিবুল হাসান মিঠুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ,মানববন্ধন এমনকি থানাতে মামলাও হয়েছে। তিনি(মিঠু) বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার জন্য অপমানিত হয়েছেন।
আমি আইন,গণতন্ত্র স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। তাই আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা উপস্থাপন করার অনুরোধ করছি এবং আমার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার অনুরোধ রইলো।
সংবাদ সম্মেলনে রকিবুল ইসলাম রিপন তার বিরুদ্ধে প্রচারিত সংবাদকে মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবী করেন এবং প্রচারিত সংবাদের তীব্র নিন্দা জানান। সংবাদ সম্মেলনে অনিবন্ধিত ফেসবুক পেজ এসটিভিকে অবাঞ্চিত ঘোষনা ও বয়কট এবং অনিবন্ধিত ফেসবুক পেজ শুকতারা টিভিকেও বয়কট করা হয়।
মধুখালী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য,কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম,মধুখালী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল আলীম মানিক,মধুখালী পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা,সাধারন সম্পাদক মো. ইয়াছিন বিশ্বাস,মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল,মধুখালী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান কালা,সদস্য সচিব রায়হান মোল্যা,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন,পৌর ছাত্রদলের আহবায়ক মুহম্মদ রজব ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এসটিভি নামক ফেসবুক পেজের সাংবাদিক পরিচয়দানকারী রাকিবুল হাসান মিঠু সাংবাদিকদের জানান,ভুক্তভোগীর সাক্ষাৎকারের ভিত্তিতেই তিনি তার পেজে সংবাদ প্রচার করেছেন। অভিযুক্ত ব্যক্তির মোবাইলে বক্তব্য জানতে চেষ্টা করে বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৪৫   ২৪ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ফেসবুক পেজে সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ার পরিকল্পনা সরকারের
জিয়াউর রহমানের হাতেই আধুনিক সেনাবাহিনীর ভিত্তি স্থাপিত হয়: রিজভী
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
২০২৮ সালের মধ্যে ছানিমুক্ত জেলা গড়ার লক্ষ্য সিরাজগঞ্জে
সশস্ত্র বাহিনী দিবসে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাজশাহীর ক্রীড়া ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে: ভূমিমন্ত্রী
আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধে সংবিধান সংশোধনের পক্ষে সরকার-বিরোধী দল
শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা : শিল্পমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ