অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেন-জি প্রজন্মের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরেই দেশকে এগিয়ে নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের জন্য সংগ্রাম করতে গিয়ে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের দীর্ঘ সময় নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছে। এ সময়ে প্রায় সাড়ে চার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, যেসব ঘটনাকে ক্রসফায়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।

সাত শতাধিক মানুষকে গুম করা হয়েছে, যাদের অনেকেই এখনো ফিরে আসেননি। অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনের অপেক্ষায় দিন কাটাচ্ছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জেন-জি প্রজন্ম যে সাহসী ভূমিকা রেখেছে, তা জাতি আজীবন স্মরণে রাখবে। ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০-২১ দিনের আন্দোলনে তরুণেরা রাজপথে যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা অনন্য। এ আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ দিয়েছেন। প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

আইনমন্ত্রী বলেন, এত মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।

যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, গণতন্ত্র ও আইনের শাসনের পথ ধরেই এগিয়ে যাব। জেন-জি প্রজন্ম তাদের ক্ষত, স্বজন হারানোর বেদনা ও সহযোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যায়নি বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমের দিক থেকে আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ। এ ধরনের শিক্ষা বৃত্তি আয়োজনের উদ্দেশ্য শুধু কয়েকজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া নয়; বরং পরবর্তী প্রজন্মকে লেখাপড়া, জ্ঞান, মেধা ও প্রজ্ঞা অর্জনে আরও বেশি উৎসাহিত করা।

তিনি চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা বড় স্বপ্ন দেখুন। চুয়াডাঙ্গার যেসব কৃতী সন্তান তাদের ত্যাগ, মেধা, শ্রম ও কর্মের মাধ্যমে জেলাকে আলোকিত করেছেন, তাদের অনুসরণ করে নিজেদেরও সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস পরিশ্রম করতে হবে।

চুয়াডাঙ্গার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে আইনমন্ত্রী বলেন, আমার বাড়ি ঝিনাইদহ। নিজ জেলার প্রতি বিশেষ দায়বদ্ধতা থাকলেও প্রতিবেশী জেলা হিসেবে চুয়াডাঙ্গার প্রতিও দায়িত্ব রয়েছে। চুয়াডাঙ্গার উন্নয়নে যখন যে সুযোগ আসবে এবং যতটুকু সম্ভব অবদান রাখতে চেষ্টা করব।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সাহেদুজ্জামান টরিকসহ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪২:১৮   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা রক্ষায় নাগরিকদের অতন্ত্র প্রহরী হওয়ার আহ্বান
অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজন, স্বামী-স্ত্রীর অবস্থা সংকটাপন্ন
রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের নিরাপত্তায় মাঠে ৬ প্লাটুন বিজিবি
টুকুর বাড়িতে অগ্নিসংযোগের জেরে পাবনার বেড়ায় বিএনপি-আ. লীগ সংঘর্ষ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ