রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আম্বার কমপ্লেক্সের শ্রমিকরা। এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী অবরোধ করেন তারা।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় আম্বার কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাসসংকটের অজুহাতে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সময় শ্রমিকদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষ একের পর এক তারিখ দিয়েও বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন।

এদিকে, প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়ি নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশের সময় শ্রমিকরা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা আরও জানান, চাকরি হারিয়ে এমনিতেই তারা সংকটে রয়েছেন। এর মধ্যে কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।

বাংলাদেশ সময়: ১৭:১৬:০৯   ৮ বার পঠিত   #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজন, স্বামী-স্ত্রীর অবস্থা সংকটাপন্ন
রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের নিরাপত্তায় মাঠে ৬ প্লাটুন বিজিবি
টুকুর বাড়িতে অগ্নিসংযোগের জেরে পাবনার বেড়ায় বিএনপি-আ. লীগ সংঘর্ষ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
মধুখালীতে ফেসবুক পেজে সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ার পরিকল্পনা সরকারের
জিয়াউর রহমানের হাতেই আধুনিক সেনাবাহিনীর ভিত্তি স্থাপিত হয়: রিজভী
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ