মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য

প্রথম পাতা » খুলনা » মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে গত আড়াই মাসে ১৭৫ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। একই সময়ে আনুমানিক ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ ছাড়া সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন।

আজ শনিবার (২১ নভেম্বর) বেলা দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) গত আড়াই মাসে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে অন্তত ১৭৫ জনকে আটক করা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবির অধীন সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া বিজিবির বিশেষ অভিযানে ৫৭৫ দশমিক ৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহেশপুর ৫৮ বিজিবির পৃথক টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত আড়াই মাসে ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ জব্দ করেছে। একই সময়ে ৫ হাজার ৯৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ কেজি ৭২ গ্রাম গাঁজা এবং ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ঘটনায় ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫৯   ৩ বার পঠিত   #  #  #  #







খুলনা’র আরও খবর


মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ