![]()
জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় নতুন শিশু ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি আজ এ ওয়ার্ডের উদ্বোধন করেন।
তিনি আজ দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু বিভাগের কার্যক্রমের আনুষ্ঠানিক চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি শিশু বিভাগের ৩টি কেবিনসহ প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবার মান বৃদ্ধিসহ শিশুদের সার্বিক চিকিৎসায় আরও বেশি যত্নবান হওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, ‘দিনাজপুরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল এই শিশু বিভাগটি চালু হওয়া। নতুন ভবনের আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে এখন থেকে জেলার শিশুরা উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে। চিকিৎসক ও নার্সদের প্রতি অনুরোধ থাকবে, যেন প্রতিটি শিশুকে সর্বোচ্চ আন্তরিকতা ও মমতা দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘নতুন ভবনের তৃতীয় তলায় কেবিন ও ওয়ার্ডসহ শিশু বিভাগটি চালু হওয়ায় আমাদের সেবার পরিধি আরও বাড়ল। সীমিত জনবলের মধ্যেও আমরা শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।’
তিনি জানান, শিশু ওয়ার্ডে অনুমোদিত ২০টি বেড হলেও জায়গা বেশি থাকায় পেয়িং বেডসহ ৩৪ টি বেড চালু করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নূর আলম, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো. নুরুল হাসান সোহান এবং এসডিই মো. শাহরিয়া আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকেরা।
বাংলাদেশ সময়: ১৭:১৮:১৯ ৮ বার পঠিত #দিনাজপুর জেনারেল হাসপাতাল