রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

ঢাকা–সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে ট্রাকচালক ইসমাইল (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের সহকারী রায়হান হোসেন (২০)।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কাঁচপুরে স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হানিফ নামে এক ব্যক্তি বলেন, “আমি গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফিরছিলাম। পথে হঠাৎ একটি কাভার্ডভ্যানকে একটি ট্রাকের ওপরে দেখতে পাই। পরে সেখানে কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছি, কাভার্ডভ্যানটি এঁকেবেঁকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশের ওপর পড়ে যায়। এতে ট্রাকচালকের মৃত্যু হয়েছে।”

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, “দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।”

বাংলাদেশ সময়: ২৩:৫২:৩৬   ৭ বার পঠিত