১৫ বছরের বন্ধুত্বের টানে পুয়ের্তো রিকোয় মাহির পাশে মিথিলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৫ বছরের বন্ধুত্বের টানে পুয়ের্তো রিকোয় মাহির পাশে মিথিলা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



১৫ বছরের বন্ধুত্বের টানে পুয়ের্তো রিকোয় মাহির পাশে মিথিলা

মিস ইউনিভার্সের ৭৫তম আসর ঘিরে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোতে প্রতিযোগিতার প্রস্তুতি ও নানা আনুষ্ঠানিকতার মধ্যে হঠাৎই সামনে এসে দাঁড়ালেন তাঁর দীর্ঘদিনের বন্ধু তানজিয়া জামান মিথিলা। বন্ধুর এমন অপ্রত্যাশিত উপস্থিতিতে আবেগ ধরে রাখতে পারেননি মাহি। বিস্ময় ও আনন্দে চোখ ভিজে ওঠে তাঁর। এরপর বন্ধুকে জড়িয়ে ধরেন তিনি। আবেগঘন এই পুনর্মিলনের মুহূর্ত ছুঁয়ে যায় দুজনকেই।

পুনর্মিলনের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মিথিলা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৫ বছরের বেশি সময়ের বন্ধুত্ব, একসঙ্গে বড় হওয়া—আজ পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্সের মঞ্চে এই মুহূর্ত আমাদের দুজনের জন্যই কতটা স্পেশাল, ভাষায় প্রকাশ করা কঠিন। ২৪ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট জার্নি শেষ করে যখন সরাসরি মাহির কাছে ছুটে গেলাম আর জড়িয়ে ধরলাম, তখন মনে হলো আমাদের ছোটবেলার সব স্বপ্ন যেন আজ একসুতোয় গেঁথে গেছে।’

**বন্ধু থেকে মেন্টর**

মাহির সঙ্গে দেখা করতেই শুধু নয়, বিশ্বমঞ্চে তাঁর পাশে থাকতেই পুয়ের্তো রিকোয় গেছেন মিথিলা। আগের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা থেকে এবার মাহির প্রস্তুতির শুরু থেকেই পাশে ছিলেন তিনি। সাজসজ্জা ও পোশাক নির্বাচন থেকে শুরু করে প্রতিযোগিতার নানা খুঁটিনাটি বিষয়ে পরামর্শ দিয়ে মাহিকে প্রস্তুত হতে সহযোগিতা করেছেন মিথিলা।

এর আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি মিথিলাকে নিজের বড় বোন ও সবচেয়ে বড় ভরসা হিসেবে উল্লেখ করেছিলেন।

ফেসবুকে মাহির প্রশংসা করে মিথিলা লিখেছেন, ‘প্রিয় মাহি (মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬), তুই আজ শুধু নিজের জন্য নয়, পুরো বাংলাদেশকে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে প্রতিনিধিত্ব করছিস। তোর এই পরিশ্রম, আত্মবিশ্বাস আর সততা আমার বুকটা গর্বে ভরে দেয়। তোর পাশে থাকতে পেরে, এই ঐতিহাসিক মুহূর্তে তোর হাতটা ধরে রাখতে পেরে আমার কী যে আনন্দ হচ্ছে, তা বোঝাতে পারব না।’

পাশাপাশি পিপলস চয়েস ভোটে মাহিকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মিথিলা। তিনি লিখেছেন, ‘আমাদের মেয়েটাকে জিতিয়ে আনতে হবে!’

উল্লেখ্য, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জয়ের পর মাহির যাত্রা ছিল বেশ নাটকীয়। মাত্র কয়েক দিনের প্রস্তুতি নিয়ে গত ৭ নভেম্বর মুকুট জেতেন তিনি। পরদিন, ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হন মাহি। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত আসর।

বাংলাদেশ সময়: ১৬:৫০:০০   ৬ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪
১৫ বছরের বন্ধুত্বের টানে পুয়ের্তো রিকোয় মাহির পাশে মিথিলা
ভোলায় স্পিডবোটে তল্লাশি, ৩১ কেজি গাঁজাসহ আটক ১
আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে হবে : দুদু
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ঠেকাতে ই-হেলথ চালু করছে সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ