ভোলায় স্পিডবোটে তল্লাশি, ৩১ কেজি গাঁজাসহ আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় স্পিডবোটে তল্লাশি, ৩১ কেজি গাঁজাসহ আটক ১
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



ভোলায় স্পিডবোটে তল্লাশি, ৩১ কেজি গাঁজাসহ আটক ১

ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল হুইস্কিসহ মো. সেলিম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

আটক সেলিম চৌদ্দগ্রাম থানার কালিকাপর এলাকার বাসিন্দা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে ভোলার সদর উপজেলার ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ সময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।’

জব্দ করা গাঁজা ও হুইস্কি এবং আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৪   ৬ বার পঠিত   #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪
১৫ বছরের বন্ধুত্বের টানে পুয়ের্তো রিকোয় মাহির পাশে মিথিলা
ভোলায় স্পিডবোটে তল্লাশি, ৩১ কেজি গাঁজাসহ আটক ১
আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে হবে : দুদু
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ঠেকাতে ই-হেলথ চালু করছে সরকার
উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ