সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর বিশেষ অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রহিম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

​গত রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে মেলান্দহ থানাধীন পড়াগলী টনকী এলাকায় আব্দুর রহিমের বসতঘরে অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।

​জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি-১-এর এসআই (নিঃ) মোঃ এহসানুল হকের নেতৃত্বে একটি চৌকস দল অংশ নেয়।

​অভিযান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে যুবসমাজের একটি অংশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং সমাজে অপরাধপ্রবণতা বাড়ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। জামালপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

​গ্রেপ্তার আব্দুর রহিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

​জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:২৪   ৯ বার পঠিত