করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ

করাচি, ২৩ নভেম্বর ২০২৬: পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে আজ করাচি এক্সপো সেন্টারে শুরু হয়েছে ৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬। ‘Harvesting Innovation, Cultivating Sustainability’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ উপহাইকমিশন, করাচির ব্যবস্থাপনায় বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি (BAPA) এবং স্বনামধন্য প্রতিষ্ঠান প্রাণ প্রদর্শনীতে অংশ নিচ্ছে। বাংলাদেশ চা বোর্ডের অধীনে মেলায় বোর্ডের নিজস্ব চা ছাড়াও ইস্পাহানি টি, আবুল খায়ের লিমিটেড, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী অ্যান্ড কাজী এবং হালদা ভ্যালির মানসম্পন্ন চা প্রদর্শিত হচ্ছে।

আজ সকালে মূল প্রদর্শনীর উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মাহমুদা খাতুন, বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেন, করাচিতে পাকিস্তানের সরকারি দপ্তরের কর্মকর্তারা, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদর্শক এবং অন্যান্য অংশগ্রহণকারী।

এবারের প্রদর্শনীতে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় ৫০০ জনের বেশি আন্তর্জাতিক ক্রেতা, প্রতিনিধি ও প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য, মৎস্য, মসলা, ফলমূল, শাকসবজি, ভোজ্যতেল এবং আধুনিক কৃষিপ্রযুক্তিসহ মোট ২০টি প্রধান খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।

এ প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তানসহ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সংযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিভিন্ন দেশের উৎপাদক ও রপ্তানিকারকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক (বিটুবি) বৈঠকে অংশ নেওয়া এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিশেষ সুযোগ সৃষ্টি হবে।

প্রদর্শনীর প্রথম তিন দিন (২৩-২৫ নভেম্বর) শুধু ব্যবসায়িক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত থাকবে। শেষ দিন ২৬ নভেম্বর প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:০১   ২৫ বার পঠিত   #  #  #  #







কৃষি ও বাণিজ্য’র আরও খবর


করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা : শিল্পমন্ত্রী
সাত দফা কমার পর দেশের বাজারে আজ যে দামে মিলছে সোনা
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশগত শর্তে কোনো আপস নয়
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ