
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতা ও হামলার অভিযোগে আব্দুল হামিদ (৫৬) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার পাখিমারা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সরিষাবাড়ী উপজেলা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরিষাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে রাজনৈতিক বিরোধের জেরে হামলা, ভাঙচুর, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মামলার তদন্ত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৫০:৩২ ৬ বার পঠিত