স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদলসহ গতকাল সোমবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

স্পিকার ২৪ থেকে ২৮ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন।
সংসদীয় প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৩৭   ২০ বার পঠিত   #







ছবি গ্যালারী’র আরও খবর


অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশসেরা প্রতিনিধি হলেন মোস্তফা কামাল
কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রধান অতিথি ইউএনও
ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবার বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন মা
তিন লাখ ছাত্রীর জন্য বাইসাইকেল, নমুনা চালিয়ে মান যাচাই প্রধানমন্ত্রীর
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
অনলাইনসহ সর্বত্র নারী নির্যাতন বন্ধে ঝিনাইদহে মানববন্ধন
শিক্ষার মানোন্নয়নে ঢাবির কার্যক্রমের প্রশংসা জাতিসংঘের বিশেষ দূতের
চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী প্রকৌশল শিক্ষা গড়তে কাজ করছে সরকার
নটরডেম কলেজের জন্য জমি বরাদ্দে রাষ্ট্রপতির কাছে আবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ