মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ার তথ্য আমাদের কাছে আছে: অ্যাটর্নি জেনারেল

প্রথম পাতা » আইন আদালত » জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ার তথ্য আমাদের কাছে আছে: অ্যাটর্নি জেনারেল
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ার তথ্য আমাদের কাছে আছে: অ্যাটর্নি জেনারেল

জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, এমন দৃশ্যমান বিচার নিশ্চিত করা হবে যেন ভবিষ্যতে কেউ তার পদ-পদবি ব্যবহার করে এ ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত হতে না পারে। এছাড়া জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ার তথ্যও আমাদের কাছে আছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে যুক্তিতর্ক উপস্থাপনের প্রক্রিয়া এবং রাষ্ট্রের দায়িত্ব প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আর্গুমেন্ট কীভাবে, নিশ্চয়ই আমি যখন আর্গুমেন্ট নিয়ে উপস্থাপন করব। প্রথম কথা হচ্ছে এ ধরনের অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রে যেহেতু এবং রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করাটাই হচ্ছে রাষ্ট্রের পক্ষে নিযুক্ত প্রধান আইন কর্মকর্তা এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাদের দায়িত্ব।

সেনাবাহিনীর সদস্যদের প্রতি মানুষের আস্থা এবং বিচারের উদ্দেশ্য তুলে ধরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, দেখুন, আমাদের দায়িত্বটা আমরা যখন শুধুমাত্র আইনজীবী হিসেবেই দায়িত্ব পালন করি তা না, এই দেশের এই রাষ্ট্রেরও আমাদের সন্তান। খেয়াল করে দেখবেন আজকে যার বিচার হচ্ছে তিনি কিন্তু একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। এবং তার বিরুদ্ধে সাক্ষ্য যারা দিয়েছেন সেখানে সাবেক সেনাপ্রধান, তার সহযোগী সেনা কর্মকর্তারা সাক্ষ্য প্রদান করেছেন। এই আর্গুমেন্ট করতে গিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে আর্গুমেন্ট করতে গিয়ে আমাদের যে অবস্থান নিতে হচ্ছে, সেখানে প্রকারান্তরে পাবলিকলি মিডিয়ার থ্রু হয়ে সেনাবাহিনী, যে সেনাবাহিনীর সদস্যদের প্রতি মানুষের প্রচণ্ড আস্থা এবং সম্মান, সেটা কিন্তু দু-একজন ব্যক্তির কারণে সেই সম্মান হানি ঘটেছে। কিন্তু আমাদের উদ্দেশ্য কী? আমাদের উদ্দেশ্য হচ্ছে এ ধরনের অপরাধের বিচার এবং সেই বিচারের এমন দৃশ্যমান বিচার যেন ভবিষ্যতে কেউ কোনো রকম তার পদ পদবি ব্যবহার না করে কিংবা ব্যবহার করে কোনো রকম এ ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত হতে না পারে।

ট্রাইব্যুনালের একটি প্রশ্ন এবং সামরিক কর্মকর্তাদের বিবেকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি প্রশ্ন ট্রাইব্যুনালের পক্ষ থেকে এসেছে, সেটি হচ্ছে জিয়াউল হাসান যে এত অপকর্ম, এত গুম, এত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত, যিনি তার সহকর্মী যাদেরকে সে আস্থায় নিয়ে করেছিলেন, অনেকের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে, তারা সেখান থেকে চলে এসেছেন। এমন ঘটনাও কিন্তু আছে। সুতরাং সবার বিবেক যে একভাবে কাজ করেনি তা না, কিন্তু কিছু কিছু সামরিক কর্মকর্তার কিন্তু বিবেক কাজ করেছে যে সাক্ষ্য কিন্তু আমরা দেখেছি।

অভিযুক্তের অবৈধ সম্পদ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, অ্যাচিভমেন্টটা শুধুমাত্র তার র‍্যাংক পাওয়া না, অ্যাচিভমেন্ট সম্পর্কে আমরা জানতে পেরেছি যে প্রচণ্ড আর্থিক উন্নতি, অবৈধ সম্পদের পাহাড় গড়ার বিষয়টিও আমাদের কাছে তথ্য আছে এবং সেক্ষেত্রে সংযুক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সেখানে কিন্তু তার বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার অভিযোগ এবং সেটা স্বতন্ত্রভাবে বিচার হচ্ছে।

মামলার শুরুর দিকের তথ্য ও ‘বালিশ কাণ্ড’-এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই জনাব তাজুল ইসলামকে, যিনি এই মামলার শুরুতেই ইনিশিয়েট করেছিলেন। তিনি আমাকে ইনসাইড স্টোরি এবং সাক্ষীদের সাক্ষীর বাইরেও তার সরাসরি অভিজ্ঞতা আছে এই অভিযুক্ত আসামি তার সঙ্গে কথা বলার এবং তার কাছ থেকে অনেক তথ্য জানার। এবং যেটা বারবার ঘুরে আসছে আপনি খেয়াল করে দেখবেন একটি বালিশ—এটা কিন্তু বালিশ কাণ্ড, সেটাও বালিশ কাণ্ড কিন্তু ওই সরকারের সময় ঘটেছিল। একটি বালিশ নিয়ে প্রশ্ন, যে একটি নিখুঁত হত্যাকাণ্ডকে একটি নির্মম হত্যাকাণ্ডকে সেভ করার জন্য বাঁচানোর জন্য কিংবা নিজেদের আড়াল করার জন্য কত না প্রক্রিয়া পূরণ করা হয়েছে।

আন্তর্জাতিক আইনের নজির তুলে ধরার বিষয়ে ব্যারিস্টার কাজল বলেন, আমি যখন আর্গুমেন্ট করব, আমি আশা করি এই সমস্ত বিষয়গুলো আইনের দৃষ্টিতে আমরা তুলে ধরব। আমার আর্গুমেন্টটা হবে শুধুমাত্র বাংলাদেশের আইন এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের নারকীয় তাণ্ডবের সঙ্গে, নারকীয় জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধে কিংবা ভিন্ন ভিন্ন দেশের ডোমেস্টিক ট্রাইব্যুনালগুলোকে কীভাবে ডিল করেছে, সেটা আমি তুলে ধরব। এটা হচ্ছে আমি প্রাথমিকভাবে আপনাদেরকে এতটুকু ধারণা দিতে পারি।

সবশেষে প্রসিকিউশন টিমকে ধন্যবাদ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তবে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান প্রসিকিউটর আমিনুল ইসলামসহ প্রসিকিউশন টিমকে ধন্যবাদ জানাই। আই অ্যাম ইন ক্লোজ কন্টাক্ট উইথ দেম, তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে, বিশেষ করে যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে এই মামলায় আমাকে আর্গুমেন্ট করতে হবে। সুতরাং সাক্ষ্য পারিপার্শ্বিক বিষয়টা এবং কী সমস্ত ম্যাটেরিয়ালের ওপর ভিত্তি করে এই প্রসিকিউশনটা বিল্ডআপ হয়েছে, সেটা সম্পর্কে জানার জন্যই আমার এখানে আসা এবং আমি অনেক নোট নিয়েছি, যেগুলো আমি মনে করি যে আমার আর্গুমেন্ট করার ক্ষেত্রে আমার যুক্তিতর্ক উপস্থাপন করার ক্ষেত্রে সহযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:১৬   ১০ বার পঠিত