দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

আবুধাবিতে ইউএইয়ের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যকার বৈঠকে এসব বিষয় উঠে আসে বলে আজ ঢাকায় ইউএই দূতাবাসের প্রচারিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বও পালন করা ড. রহমান আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা নিয়ে ইউএইয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী বহুপক্ষীয় উদ্যোগে সহযোগিতা বাড়ানোর সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠতর সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।

তাঁরা বাংলাদেশ ও ইউএইয়ের দ্বিপক্ষীয় সম্পর্কও পর্যালোচনা করেন এবং দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সুসংহত করার উপায় খতিয়ে দেখেন।

বৈঠকে বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহও উঠে আসে এবং পারস্পরিক আগ্রহের বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

বাংলাদেশ ও ইউএইয়ের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যেখানে সহযোগিতা বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও জনগণের মধ্যে যোগাযোগ পর্যন্ত বিস্তৃত।

বাংলাদেশ সময়: ২৩:১২:২১   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ
সরিষাবাড়িতে দুইটি অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও অবৈধ বালু মজুতের সরঞ্জাম বিনষ্ট
নিজের অনুভূতি নিজের কাছেই রাখুন,যত্ন নিন নিজের
ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির
সরু ব্রিজে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ, ঢুকছে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ