শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে শিক্ষার সুযোগ বাড়ানো এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করতে এ আহ্বান জানানো হয়।

আজ বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

দিনের শুরুতে অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে যৌথ সভাপতিত্ব করতে এপ ঢাকা সফরে আসেন।

বৈঠকে শামা ওবায়েদ বৈধ ভ্রমণ এবং শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ সহজ করার ওপর গুরুত্ব দেন।

একই সঙ্গে অনিয়মিত অভিবাসন বন্ধ এবং দক্ষ জনশক্তির অভিবাসন উৎসাহিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কানাডার অবদানেরও প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধ হিসেবে এ জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে তিনি সৃজনশীল অর্থনীতির গুরুত্বের ওপর জোর দেন। এ খাতে বিশেষ করে নারীদের অংশগ্রহণ ও অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে শামা ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য প্রায় ৪০০ কোটি কানাডীয় ডলারে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বাণিজ্যে বৈচিত্র্য আনা এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এবং দক্ষতা উন্নয়নের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

কানাডার দীর্ঘদিনের উন্নয়ন সহায়তার প্রশংসা করেন শামা। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর আরও তিন বছর বাংলাদেশি পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতিকেও স্বাগত জানান তিনি।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় কানাডার ধারাবাহিক মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাটিতে দেশটির সমর্থনের জন্য ধন্যবাদ জানান শামা।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে কানাডার অব্যাহত সহযোগিতা চান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ১৯ নভেম্বর দেওয়া আইসিজের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের জন্য অব্যাহত মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০৪   ৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারের সাক্ষাৎ
সরিষাবাড়িতে দুইটি অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও অবৈধ বালু মজুতের সরঞ্জাম বিনষ্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ