প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয় নয়, এর সঙ্গে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতার বিষয়টিও গভীরভাবে জড়িত।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মেলায় রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেবেন প্রধানমন্ত্রী।

আজ থেকে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এ উপলক্ষে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৩:৫৬   ৮ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চান অ্যাটর্নি জেনারেল
কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় যাচ্ছেন বোয়েসেলের ১১২ কর্মী
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ প্রতিনিধির আলোচনা
আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের বিচারে কঠোর অবস্থানে সরকার: আইনমন্ত্রী
প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্পীকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ
সাভারে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি মেনে কাজে ফিরেছেন শ্রমিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ