![]()
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ বাস্তবায়নের অগ্রগতি এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ ও পদায়নের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) এজেন্ডা এগিয়ে নেওয়ার পাশাপাশি নারীদের জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউএনএফপিএর অব্যাহত অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৪:০৬:৪০ ১১ বার পঠিত #ইউএনএফপিএ বাংলাদেশ #নারী স্বাস্থ্য কর্মসূচি #সরদার মো. সাখাওয়াত হোসেন #২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ