রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

প্রথম পাতা » চট্টগ্রাম » নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবীরা।

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে আজ রোববার বেলা ১১ টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন, ফোরামের সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহিন।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসানের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন, পিপি অ্যাড. কুহিনুর রশিদ, জিপি রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ফয়সাল।

এছাড়াও বক্তব্য দেন, ফোরামের সদস্য অ্যাড. রেহানা ইয়াসমিন কচি, তাফাজ্জল হোসেন, তৌহিদুল ইসলাম তরুণ, আলম খান মঞ্জু, হুমায়ূন কবির, ইয়াসিন আরাফাত ইকরাম, আতিক হাওলাদার, কামাল হোসেন, সাদ্দাম, শামিম হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশে আইন-শৃঙ্খলা, গণতান্ত্রিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং জনজীবন বিপর্যস্ত করার কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা যেকোনো রাজনৈতিক সংগঠনের নামে কেউ যদি আইনবহির্ভূত কর্মকাণ্ড, সহিংসতা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরিচয় বা অতীতের ক্ষমতার অবস্থান কাউকে আইনের ঊর্ধ্বে রাখে না।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১৪   ১৮ বার পঠিত   #