পরিসংখ্যানে কে এগিয়ে, জার্মানি নাকি স্পেন

প্রথম পাতা » খেলাধুলা » পরিসংখ্যানে কে এগিয়ে, জার্মানি নাকি স্পেন
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



পরিসংখ্যানে কে এগিয়ে, জার্মানি নাকি স্পেন

মরুর বুকে প্রথম বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে স্পেনের মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি। এ ম্যাচেই নির্ভর করছে জার্মানির বিশ্বকাপ ভবিষ্যৎ ভারসাম্য।

অস্বস্তিতে থাকা জার্মান কোচ হান্সি ফ্লিকের দলের বিশ্বমঞ্চে টিকে থাকতে স্পেনের বিপক্ষে জয়ের বিকল্প নেই। অন্যদিকে জার্মানির বিপক্ষে জয় দিয়ে ‘এফ’ গ্রুপের প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিতে চাইবে স্পেন।

দেখে নেওয়া যাক, মুখোমুখি দেখায় জার্মানি নাকি স্পেন, কারা এগিয়ে রয়েছে।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি। এবারও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরেছে জার্মানি, তাই এই বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে জামার মুসিয়ালাদের।

অন্যদিকে প্রথম ম্যাচে স্পেনের ইতিহাসে সবচেয়ে বড় ৭-০ গোল ব্যবধানে জয় পেয়েছে পেদ্রিরা। এক্ষেত্রে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে থাকছে স্পেন। উয়েফা নেশনস লিগে সর্বশেষ দেখায় জার্মানিকে ৬-০ গোলে হারিয়েছে স্পেন।

ফিফা র‍্যাংকিংয়েও জার্মানি থেকে চার ধাপ এগিয়ে রয়েছে স্পেন। র‍্যাংকিংয়ে স্পেন ৭-এ আর জার্মানি ১১-এ রয়েছে।

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা, মুখোমুখি দেখায় স্পেন থেকে জার্মানি এগিয়ে রয়েছে। ২৫ বারের দেখায় জার্মানি ৯ বার আর স্পেন ৮ বার জিতেছে। ড্র হয়েছে বাকি ৮ ম্যাচে।

বিশ্বমঞ্চে জার্মান ও স্পেন চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে মাত্র একবার জয় পেয়েছে স্পেন। ২০১০ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্পেন। জার্মানি জিতেছে দুবার আর ড্র একবার।

বাংলাদেশ সময়: ১২:৫০:৩৪   ৬৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ