নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে স্পিকার
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯



---

ঢাকা, ১৫সেপ্টেম্বর, ২০১৯ নিউজটুনারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে। আইসিটি ব্যবহারের মাধ্যমে তথ্য প্রবাহের সুযোগ বৃদ্ধি পেয়েছে। এতে সহজেই জনগণের নিকট তথ্য পৌঁছে যাচ্ছে। এ সময় তিনি উন্নয়নের সঠিক তথ্য তৃণমূলে পৌঁছে দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
আজ রবিবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে অনলাইন নিউজ পোর্টাল নিউজ টু নারায়ণগঞ্জ ডট কমের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
---

এ সময় স্পীকার কেক কেটে নিউজ টু নারায়ণগঞ্জ ডট কমের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।
স্পীকার বলেন, প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন পোর্টালও বাংলাদেশের উন্নয়নের সঠিক তথ্য জনগণের নিকট পৌঁছে দিচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে। তিনি বলেন, বিশ্বায়নের যুগে একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারছে। জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থায় নিজেকে তথ্যে সমৃদ্ধ রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
“নিউজ টু নারায়ণগঞ্জ ডট কম” অনলাইন পোর্টালের চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক প্রধান অফিসার এ কে এম শামীম চৌধুরী এবং টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১:১৯:৩৩   ২৭৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ