প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন: রাষ্ট্রপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন: রাষ্ট্রপতি
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায় খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

‘বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের রোববার (২৭ নভেম্বর) ৩৫তম বার্ষিক সাধারণ সভা’ অনুষ্ঠানের প্রক্কালে শনিবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

এ আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি দেশের সমবায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, সমবায়ের মূল ভিত্তি হলো একতা ও সহযোগিতা। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণে সমবায়ের ভূমিকা অপরিসীম। সেই গুরুত্ব অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে মালিকানার ভিত্তিতে উন্নয়নের দ্বিতীয় খাত হিসেবে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন।

আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য ও বেকারত্ব দূর করে শোষণহীন সুখি-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে সার্বিক গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি গঠনে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন।

রাষ্ট্রপতি বলেন, এ দেশের সমবায়ীদের ইতিহাস গৌরবোজ্জ্বল। সমবায় এ দেশের দরিদ্র, নিষ্পেষিত কৃষকদের মহাজনের করাল গ্রাস থেকে মুক্তি দিয়েছে; বিপ্লব ঘটিয়েছে কৃষিক্ষেত্রে। এছাড়াও গণশিক্ষা, বনায়ন, গৃহায়ণ, পরিবহন, দুগ্ধ উৎপাদন, জন্মনিয়ন্ত্রণ নীতি, মৎস্য চাষ, সমবায় বাজার স্থাপন প্রভৃতি ক্ষেত্রে সমবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি তথা দেশের উন্নয়নে সমবায় খাতকে উত্তরোত্তর পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহায়তাদানে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আশা প্রকাশ করেন, বার্ষিক সাধারণ সভায় সমবায়ী নেতারা সমবায় অঙ্গনের বহুমুখী কার্যক্রম নিয়ে পারস্পরিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সঠিক পরিকল্পনা গ্রহণ করে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে সক্ষম হবেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভার সাফল্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৩:০৫:৫১   ৫৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ