ফটোশুটের আসল কারণ জানালেন শাবনূর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফটোশুটের আসল কারণ জানালেন শাবনূর
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



ফটোশুটের আসল কারণ জানালেন শাবনূর

বেশ কয়েক বছর থেকেই সিনেমার পর্দা থেকে দূরে আছেন ঢালিউডের এক সময়ের দাপুটে চিত্রনায়িকা শাবনূর।। দীর্ঘদিন শোবিজে না থাকলেও তার জনপ্রিয়তায় এক বিন্দু ভাটা পড়েনি। একমাত্র সন্তানকে নিয়ে থাকছেন অস্ট্রেলিয়ায়।

সম্প্রতি শাবনূর তার অফিসিয়াল ফেসবুক পেজে এক ব্যক্তির সঙ্গে বেশকিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলো সামনে আসার পর নেটমাধ্যমে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ধারণা করছেন, সম্ভবত ওই ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শাবনূর।

এ বিষয়ে সংবাদ মাধ্যমেকে শাবনূর জানান, তিনি ছবিগুলো পোস্ট করে কাজে ব্যস্ত হয়ে পড়েন। ঘণ্টাখানেক পরে যখন ফেসবুক ওপেন করেন তখন দেখেন তার ফটোশুটের ছবি ভাইরাল হয়ে গেছে আর সবাই ভাবছে নতুন প্রেমে মজেছেন তিনি।

শাবনুর বলেন, ‘যেমনটা ভাবছেন, তেমন কিছুই নয়। এটা শুধুই একটা ফটোশুট। একটা সিনেমার কথা ভেবে করা। পরিচালক বাদল খন্দকার বলেছিলেন, আমার এই ধরনের একজন হিরো লাগবে, অস্ট্রেলিয়ায় পরিচিত কেউ তোমার চোখে পড়ে কি না, দেখো তো। যদি চোখে পড়ে, তাহলে ফটোশুট করে ফেসবুকে ছবি পোস্ট করো। লোকে যদি পছন্দ করে, তাহলে তাকে হিরো বানাব। আমিও পেলাম, তাই ফটোশুট করলাম। এরপর ফেসবুকে পোস্ট দিলাম।’

তবে ফটোশুটের ব্যক্তি সপর্কে কোনো তথ্য দেননি শাবনূর। তিনি বলেছেন এখনো বিস্তারিত বলার সময় আসেনি। সময় হলেই তিনি বলবেন। সেই সঙ্গে তিনি বলেছেন, কারও সঙ্গে ছবি দেখে এমন গুজব ছড়ানো উচিত না।

চিত্রনায়িকা শাবনূর সিনেমায় ফিরতে চান। এদিকে দর্শকরাও মুখিয়ে আছেন তাকে বড় পর্দায় দেখার জন্য। এখন অপেক্ষার পালা কবে বড় পর্দায় ফিরবেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৩:১৪:০১   ৭৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান
বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ