আওয়ামী লীগ প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে : পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে : পলক
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



আওয়ামী লীগ প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। কারণ, দেশের উন্নয়ন এবং জনগনের কল্যাণের চিন্তা মাথায় রেখেই ‘আমরা রাজনীতি করি’।
প্রতিমন্ত্রী আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সিংড়া উপজেলার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পলক বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করি। বিগত দিনের জনপ্রতিনিধিরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ভোটের পর তাদের এলাকায় খুঁজে পাওয়া যায়নি। বারবার মানুষকে প্রতারিত করেছে। জনগনকে সেবা দেয়নি। উন্নয়ন করেনি। একটি কম্বলও মানুষ পায়নি। অথচ করোনা আর বন্যার সময় আমরা আপনাদের পাশে ছিলাম। ২০১৭ সালের বন্যায় ২৭ টি আশ্রয় কেন্দ্রে খাবারের ব্যবস্থা করেছি। সেসময় তাদের জন্য কুরবানীর ব্যবস্থা করেছিলাম। কারণ,আওয়ামী লীগ জনগনের কল্যাণে রাজনীতি করে।’
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘৫২ বছরে সিংড়ার আত্রাই নদীতে ১টি ব্রীজ ছিলো। অথচ আমরা মাত্র ১৩ বছরে ৫টি বড় ব্রীজ উপহার দিয়েছি’। শৈলমারী, সিধাখালী, জোড়মল্লিকা, বিলদহর, কালিনগরে ব্রীজ হয়েছে। মহেশচন্দ্রপুর এবং নিংগইনে ব্রীজ নির্মাণাধীন। চলনবিলের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শতাধিক ব্রীজ, সেতু কালভার্ট উপহার দিয়েছেন।
অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী সিংড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার, পাঠাগার উদ্বোধন, সিংড়া, গুরুদাসপুর-চাটমোহর রাস্তার কাজের উদ্বোধন, মহেশচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন ও মহেশচন্দ্রপুর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২০:২৫:৪৬   ৬১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্ধ্যাত্বের চিকিৎসায় দেশে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে গবেষণার অনন্য মডেল আইইডিসিআর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
​দীর্ঘ ৭ মাসের প্রতীক্ষার অবসান, উৎপাদনে ফেরার প্রক্রিয়ায় যমুনা সার কারখানা
কালকিনিতে সোনালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন ‌
মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
কালকিনিতে বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি তু‌হিন ঢাকায় গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ