জাপানের দুর্ভাগ্যের হারে বিশ্বকাপে টিকে রইল কোস্টারিকা

প্রথম পাতা » খেলাধুলা » জাপানের দুর্ভাগ্যের হারে বিশ্বকাপে টিকে রইল কোস্টারিকা
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



জাপানের দুর্ভাগ্যের হারে বিশ্বকাপে টিকে রইল কোস্টারিকা

কাতার বিশ্বকাপের মঞ্চে ‘ই’ গ্রুপের চার দলের মধ্যে মোস্ট ফেভারিট ছিল জার্মানি এবং স্পেন। বাকি দুই দল কোস্টারিকা এবং জাপান সহজেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে বলে মনে হচ্ছিল। তবে এবারের আসরে আটটি গ্রুপের মধ্যে ‘ই’ গ্রুপের চার দলের মধ্যকার লড়াই বেশ ভালোভাবেই জমে উঠেছে।

জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া জাপান দ্বিতীয় ম্যাচে এসে হেরে মাঠ ছাড়ল। এশিয়ার দেশটি লাতিন আমেরিকার দল কোস্টারিকার কাছে ১-০ গোল ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে। এই জয়ে গ্রুপের তিন দল সমান ৩ পয়েন্ট নিয়ে ভালোই লড়াইয়ে আছে। এবার স্পেনের বিপক্ষে জার্মানি জিতলেই এই গ্রুপের চার দলের কে পরের রাউন্ডে উঠবে সেটির জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।

কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে এদিন অবশ্য ভালো খেলছিল জাপান। ম্যাচে তাদের হারটাই বরং দুর্ভাগ্যের ছিল। পুরো ম্যাচে ৫৭ শতাংশ বল দখলে রাখা জাপান আক্রমণ করেছে ১৩টি। এরমধ্যে ৩টি শট গোলমুখে রেখেছে। তবে কোনো গোলই পায়নি জাপান।

অন্যদিকে পুরো ম্যাচে ৪ আক্রমণ করে ১টি মাত্র শট গোলমুখে রেখে তাতেই নিজেদের জয় নিশ্চিত করে ফেলেছে কেইলর নাভাসের দল। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল এসেছে ম্যাচের ৮১তম মিনিটে কোস্টারিকার কেশের ফুলারের পা থেকে।

বাংলাদেশ সময়: ২০:২৩:৩৫   ৫৮৮ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ