মারা গেলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » মারা গেলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



মারা গেলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী

বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি (৬৪) মারা গেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করা দুদিন আগে তার মৃত্যু হলো।

বেলারুশের রাষ্ট্রীয় বার্তাসংস্থা বেল্টার বরাত দিয়ে শনিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

তবে, বেলারুশ পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। সোমবার (২৮ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করার কথা ছিল তার।

ভ্লাদিমির মেকি ২০১২ সাল থেকে বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, বেলারুশ রাশিয়ার অন্যতম শক্তিশালী মিত্র। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা রাশিয়ার সঙ্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৭   ৫৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ