কানাডাকে উড়িয়ে বেলজিয়ামের পথ কঠিন করল ক্রোয়েশিয়া

প্রথম পাতা » খেলাধুলা » কানাডাকে উড়িয়ে বেলজিয়ামের পথ কঠিন করল ক্রোয়েশিয়া
সোমবার, ২৮ নভেম্বর ২০২২



কানাডাকে উড়িয়ে বেলজিয়ামের পথ কঠিন করল ক্রোয়েশিয়া

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করেছিল ক্রোয়েশিয়া। অন্যদিকে কানাডার বিপক্ষে জয় পেয়েছিল বেলজিয়াম। তবে আজ মরক্কোর কাছে বেলজিয়ামের পরাজয়ে নকআউটের পথটা আরও কঠিন হয়ে গেছিল লুকা মদ্রিচদের সামনে। ফলে কানাডার বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প কোনো পথ ছিল না ক্রোয়েশিয়ার সামনে।

এমন সমীকরণের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়েছিল গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। তবে শেষ পর্যন্ত কানাডাকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিল ক্রোয়েশিয়ানরা। যার কারণে ‘এফ’ গ্রুপে নকআউট পর্বে ওঠার মিশনে বেলজিয়ামের পথ আরও কঠিন করে দিলো ক্রোয়েটরা।

রোববার (২৭ নভেম্বর) দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কানাডাকে ৪-১ গোলে হারানোর ম্যাচে ক্রোয়েশিয়ার হয়ে জোড়া গোল করেছেন আন্দ্রেজ কামারিচ। একটি করে গোল করেছেন মার্কো লিভ্রাহা ও লোভ্রো মাজের। কানাডার হয়ে একমাত্র গোলটি করেন আলফান্সো ডেভিস।

বাংলাদেশ সময়: ০:৩৩:২১   ৬৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হারলো ইতালি
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ