টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার

প্রথম পাতা » খেলাধুলা » টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬



টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার

বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ভারতের উদীয়মান পেসার হার্ষিত রানা। দল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ার্ম-আপ ম্যাচ চলাকালীন চোট পান হর্ষিত।
ম্যাচের এক পর্যায়ে তাকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। পরবর্তীতে জানা যায়, তিনি জয়েন্ট টেন্ডারনেসে ভুগছেন, যা তাকে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে।

ওয়ার্ম-আপ ম্যাচে মাত্র একটি ওভার বোলিং করে ১৬ রান দেন হর্ষিত। তার বোলিংয়ে অস্বস্তি স্পষ্ট ছিল।
ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘হার্ষিতের অবস্থা ভালো নয়। আজকের মধ্যেই আমরা চূড়ান্তভাবে জানতে পারব।’

তবে পরবর্তী পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা তাকে বিশ্বকাপের বাকি অংশের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছেন বলে সূত্রের দাবি।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৪৫   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অলিসের হ্যাটট্রিকে দারুণ জয় ফ্রান্সের
পেরুকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল স্পেন
কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ যাত্রা, মেক্সিকোতে উষ্ণ অভ্যর্থনা পেল ইরান
বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি
নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম
টানা নবম জয়, বিশ্বকাপের আগে ভয়ংকর রূপে জার্মানি
মিশরের বিপক্ষে ব্রাজিলের কষ্টার্জিত জয়
জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো আর্জেন্টিনা
বিশ্বকাপে জাতীয় সংগীতে মাঠে থাকবেন সব ফুটবলার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ